চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’
আরও পড়ুন:
তিনি আরও উল্লেখ করেন যে, পরিস্থিতি শান্ত করা, উত্তেজনা কমিয়ে আনা এবং পুনরায় সংলাপের পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেকোনো প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে লিন জিয়ান বলেন, ‘মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের মধ্যেই পড়ে।’





