ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প: বিশ্লেষক

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলার মাধ্যমে সব পক্ষ জবাব দিলেও মোড় ঘুড়ছে এ যুদ্ধের। সম্প্রতি এ বিষয়ে সংবাদ সংস্থা আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত। সেখানে তিনি বলেন, ‘সম্ভবত ট্রাম্প এ যুদ্ধে ক্লান্ত এবং তিনি এটা থেকে বেরোনোর পথ খুঁজছেন।’

অধ্যাপক বারাকাত বলেন, ‘এ যুদ্ধ পরিস্থিতিতে যদি আমাকে বাজি ধরতে বলা হলে আমি বলবো এ পর্যায়ে এটি আরও বেশি ট্যাকটিক্যাল বা কৌশলগত অবস্থায় রয়েছে। যুদ্ধ থামানোর সিদ্ধান্তটি এখন আর ওনার (ট্রাম্প) হাতে নেই। এটা এখন ইসরাইলের হাতে এবং তারা এর জন্য প্রস্তুত নয়।’

আরও পড়ুন:

এর আগে আজ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে, তাদের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত দখল করবে। এর মাধ্যমে তারা লেবাননের প্রায় এক দশমাংশ দখল করবে।

বারাকাত আরও বলেন, ‘এখন এটি আঞ্চলিক ব্যবস্থাপনার জন্য ইসরাইল এবং লেবাননের মধ্যকার একটি আলোচনার বিষয়ে পরিণত হবে। যতক্ষণ না ইসরাইল লিটানি নদী পর্যন্ত দখল করছে, আমি মনে করি না যে, তারা এ যুদ্ধ শেষ করার কথা চিন্তা করবে।’

এসএইচ