ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশটির প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা চালালে ইরান যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে এবং আরব উপসাগরে তাদের জাহাজ ‘ডুবিয়ে’ দেবে। এর আগে এ ধরনের হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে বলা হয়েছে, রেজায়ি বলেছেন, ‘আমেরিকাকে রক্ষার শেষ সময়সীমা ঘনিয়ে আসছে এবং এই অচলাবস্থা থেকে যুক্তরাষ্ট্রকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় বাকি নেই।’