সংবাদমাধ্যমটির তথ্যমতে, আজ (শুক্রবার, ২০ মার্চ) ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া এবং হানিন শহরে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।
আরও পড়ুন:
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোসরা মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরাইলি হামলায় ১ হাজার ১ জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু ও ৪০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়া, এই সময়ে ২ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।




