প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে হেগসেথ বলেন, ‘এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।’
সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।’
আরও পড়ুন:
এদিকে যুদ্ধে অকার্যকর করে ইরানের সামরিক বাহিনীকে ‘ধ্বংস’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হেগসেথ বলেন, ‘আমেরিকা ইরানের উগ্রপন্থি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।’
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় “অপরাজেয়” এবং তাদের গোয়েন্দা তথ্য আরও উন্নত এবং পরিশীলিত হচ্ছে।’
এসময় যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেয়ার দাবিও করেন কেইন।





