১৭০ জনেরও বেশি প্রাণহানির ওই ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এবং এর নেতৃত্বে থাকছেন সেন্টকমের বাইরের একজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
এক সংবাদ সম্মেলনে প্রতিবেদকের প্রশ্নের জবাবে হেগসেথ জানান, আমি নিশ্চিত করছি যে, সেন্টকম এই কমান্ড ইনভেস্টিগেশন বা প্রশাসনিক তদন্ত সম্পন্ন করতে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় খতিয়ে দেখতে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় সময় নেবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টকমের বাইরের একজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে।"
উল্লেখ্য, ইতিপূর্বে রয়টার্সসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল যে, মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রাথমিক তদন্তে এ হামলার জন্য মার্কিন বাহিনীকেই দায়ী করা হয়েছে। মূলত সেই বিতর্কের মুখেই এখন নতুন করে একজন বাইরের কর্মকর্তাকে দিয়ে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে।





