ফোনালাপে আরাঘচি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা সমর্থনে আন্তঃসরকারি সংগঠন ব্রিকসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ইরান ও ভারত—দুই দেশই এ জোটের সদস্য।
আরও পড়ুন:
সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান আরাঘচি।
প্রতিবেদনে বলা হয়, জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারবে। তিনি এ অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একটি পথ খুঁজে বের করার গুরুত্বের ওপরও জোর দেন।





