যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ২৪,৫৩১ বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত

ইরানি রেড ক্রিসেন্ট
ইরানি রেড ক্রিসেন্ট | ছবি: সংগৃহীত
0

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিভিন্ন খাতে ২৪ হাজার ৫৩১টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ইউনিট রয়েছে। এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ৪ হাজার ৫১১টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সেখানকার বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ও জীবিকাগত পরিণতি ডেকে আনতে পারে।

আরও পড়ুন:

এছাড়াও চলমান হামলায় ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। তথ্যানুসারে, ১৬টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ২১টি উদ্ধার ও ত্রাণবাহী যান ও ১৯টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএম