হরমুজ প্রণালিতে ইরানের মাইন, বিস্মিত ট্রাম্প প্রশাসন

লুওজিয়াশান ট্যাংকারটি মাসকাটে নোঙর করে রাখা
লুওজিয়াশান ট্যাংকারটি মাসকাটে নোঙর করে রাখা | ছবি: রয়টার্স
0

হরমুজ প্রণালিতে ইরান গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে মাইন বসানো শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এ জলপথে ইরানের এ পদক্ষেপের ফলে তেলের দাম বেড়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি করলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ছোট বোট অর্থাৎ নৌকা ব্যবহার করে মাইন বসাচ্ছে এবং উপসাগরীয় প্রতিবেশীদের ওপর আরোপিত অবরোধ কার্যকর করার চেষ্টা করছে। হরমুজ প্রণালি বন্ধের সম্ভাবনা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোর যুদ্ধপরিকল্পনায় দীর্ঘদিন ধরে বিবেচনায় থাকলেও, ট্রাম্প প্রশাসন এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া সিএনএনের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক এক গোপন ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালি বন্ধ করতে পারে—এ সম্ভাবনা তারা নিজেদের পরিকল্পনায় রাখেনি।

এক সাবেক মার্কিন কর্মকর্তা, যিনি রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় প্রশাসনে কাজ করেছেন তিনি সিএনএনকে বলেন, ‘এমন পরিস্থিতি ঠেকাতে পরিকল্পনা করা দরকার ছিল। যা আমরা দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতির ভিত্তি হিসেবে করে আসছি। এটাতেই আমি হতবাক হয়েছি।’

এএম