অবৈধভাবে মাটি কাটায় দু’জনকে ৩ লাখ টাকা জরিমানা

মাটি কাটায় দু’জনকে ৩ লাখ টাকা জরিমানা
মাটি কাটায় দু’জনকে ৩ লাখ টাকা জরিমানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।

অভিযুক্তরা জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এতে কৃষি জমির ক্ষতি হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলের রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।

আরও পড়ুন:

এ অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (ক) ধারা অনুযায়ী দু’জনকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস