পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে ফুজাইরাহ উপকূলে ট্যাঙ্কারগুলো দেখা যাচ্ছে
ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে ফুজাইরাহ উপকূলে ট্যাঙ্কারগুলো দেখা যাচ্ছে | ছবি: রয়টার্স
0

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাংকারে ইরানি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে পারস্য উপসাগরের উত্তরে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের হামলায় ট্যাংকারটি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বর্তমানে এতে আগুন লাগছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এর আগে আইআরজিসি বলেছিল, হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তেল ও গ্যাস রপ্তানির জন্য কার্যত এটি বন্ধ করে দেয়া হয়েছে। গত (মঙ্গলবার, ৩ মার্চ) ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল যে সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই পথ দিয়ে ট্যাংকার চলাচলে নিরাপত্তা দিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন করে ট্যাংকারগুলোকে বহর করে নেয়ার প্রস্তুতি তার আছে।

এএম