পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে উসকে দিয়েছে, যার ফলে প্রাণহানি ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে—যা রুশ পক্ষ গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, এভাবে (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) আরবদেরকে অন্যকারও স্বার্থে যুদ্ধে টেনে আনতে চাইছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরও অস্থিতিশীলতা ঠেকানোর একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে আপাতত তা ঘটার কোনো লক্ষণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।





