ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরাইলের

ইসরাইলের হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত ভবন
ইসরাইলের হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
1

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ‘অসংখ্য গোলাবারুদ’ নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন:

এ বার্তায় আরও বলা হয়, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির ‘শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও’ হামলা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন। মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি তার নিজ কম্পাউন্ডেই নিহত হন।

এএইচ