প্রতিবেদনে জানানো হয়, লেবাননে জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করে ৩১ জনকে হত্যা করার পর ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার কাছে এক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
আরও পড়ুন:
এর প্রতিক্রিয়ায় বৈরুতের দক্ষিণের শহরতলীতে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল।
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলাকালে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ। এরপর তার স্থলাভিষিক্ত হন কাসেম।





