কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, অক্ষত আছেন বিমানের ক্রুরা

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে
কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে | ছবি: সংগৃহীত
0

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (সোমবার, ২ মার্চ) সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

একইসঙ্গে তাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাটির পরিস্থিতি নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

এসএইচ