আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শব্দ পেয়ে তারা উৎস খুঁজতে গিয়ে দেখেন এক ব্যক্তি নিচে পড়ে আছে। তার মাথা থেকে রক্ত বের হচ্ছিলো। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কীভাবে পড়লো তা নিশ্চিত নন তারা।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নাজমুল নামের ওই ব্যক্তি কেন আদালতে এসেছিলেন এবং কীভাবে তিনি নিচে পড়লেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।’
নিহত নাজমুল হকের বয়স ৩০। তার পকেটের আইডি কার্ড দেখে পুলিশ জানায়, সে বরিশাল সরকারি মহিলা কলেজের কেশিয়ার। বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুল সংলগ্ন এলাকার বাস করতেন এনামুল।





