মার্কিন হামলায় ইরানের ৪৮ জন ‘নেতা’ নিহত হয়েছে বলে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, দেশটিতে চলমান মার্কিন-ইসরায়েলি বোমাবর্ষণে ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারবে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। এটি খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।

সিএনবিসির সঙ্গে অন্য আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা কেবল নিজেদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য কাজ করছি। সবকিছুই নির্ধারিত সময়ের আগে চলছে। পরিস্থিতি এখন খুব ইতিবাচকভাবে এগোচ্ছে, যা খুবই ইতিবাচক।’

আরও পড়ুন:

এরইসঙ্গে সাক্ষাৎকারগুলো এমন সময়ে নেয়া হয়েছিল যখন মার্কিন সামরিক বাহিনী প্রথমবারের মতো এই যুদ্ধে তাদের হতাহতের খবর ঘোষণা করেনি। পরবর্তীতে জানানো হয় যে, যুদ্ধে তিনজন অজ্ঞাতপরিচয় সেনাসদস্য নিহত হয়েছেন, পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।

এএম