মার্কিন হামলায় ইরানের ৪৮ জন ‘নেতা’ নিহত হয়েছে বলে দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, দেশটিতে চলমান মার্কিন-ইসরায়েলি বোমাবর্ষণে ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারবে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। এটি খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।