এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, বিমানের যাত্রীদের পুনরায় স্ক্রিনিং করা হয়েছে। ২১১ জন যাত্রী এবং ক্রু নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোর উদ্দেশে ছেড়ে যাওয়ার পর বিমানের ভেতর বোমা আছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাশাপাশি আরও স্থানীয় অন্যান্য এয়ারলাইনগুলোতেও দেখা দেয় একই হুমকি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এই বোমাতঙ্ক ছড়িয়েছে তা এখনও জানা যায়নি।
এ ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।




 is displayed-320x167.webp)
