যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলি, তিন শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলি
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওরিগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও এক শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। গোলাগুলিতে আরও দু’জন আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির গুলিতে সন্দেহভাজন ১৬ বছর বয়সী বন্দুকধারী কিশোরও নিহত হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের ভেতরে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী নিহত হয়।

আরও পড়ুন:

হামলাকারীকে কে গুলি করে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কেউ হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তাজনিত কারণে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলার মূল কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আহত দু’জনকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন।

এসএস