আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

আইফোন
আইফোন | ছবি: সংগৃহীত
0

পরবর্তী প্রজন্মের আইফোনের মেইন ক্যামেরায় পরীক্ষামূলকভাবে ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করছে অ্যাপল। সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে বলে গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, পরবর্তী প্রজন্মের আইফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের পরীক্ষা চালাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেন্সরটি ১/১.১২ ইঞ্চির অ্যাপারচারযুক্ত। অপোর ফাইন্ড এক্সনাইন আল্ট্রাতেও এ সেন্সর ব্যবহার করা হবে।

আরও পড়ুন:

টিপস্টার জানায়, শুধু মেইন ক্যামেরাতেই ২০০ মেগাপিক্সেল সেন্সরে ব্যবহার করা হচ্ছে। অন্য লেন্সগুলো আগের মতোই আছে। অন্যদিকে অপো ফাইন্ড এক্সনাইন আল্ট্রাতে ২০০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে। এতে সনির এলওয়াটি-৯০১ সিরিজের ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হবে।

এছাড়াও এতে থ্রিএক্স অপটিক্যাল জুম ফিচারযুক্ত ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরাও যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে টেনএক্স জুমের আরও একটি পেরিস্কোপ লেন্স ও ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিভাইসটিকে টোয়েন্টিএক্স অপটিক্যাল কোয়ালিটি জুম এবং ওয়ানটোয়েন্টিএক্স ডিজিটাল জুম ফিচারও থাকতে পারে।

এএইচ