মানব হাড় অনুকরণে চীনে তৈরি হলো ‘গ্রোএইচআর’ রোবট
মানব-সদৃশ ‘গ্রোএইচআর’ নামে রোবট তৈরি করেছেন চীনের শেনজেনে সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসের গবেষকরা। এটি আকার পরিবর্তন করে সংকীর্ণ জায়গা ও পানির উপরেও হাঁটতে বা চলাফেরা করতে পারে। গবেষকরা জানান, এটি মানবদেহের হাড়ের কাঠামো অনুকরণ করে তৈরি করা হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং বিষয়ক ওয়েবসাইট প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।