ঈদের বাকী আর মাত্র কয়েকদিন। পরিবার- পরিজন নিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে দেশে ফিরছেন কাতারের বাংলাদেশি প্রবাসীরা।
টিকিটের জন্য প্রতিদিনই বাংলাদেশি ট্রাভেল ট্যুরিজমের প্রতিষ্ঠানগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফেরার টিকেট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রবাসীদের চোখে- মুখে।
প্রবাসীদের একজন বলেন, ‘সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে শেয়ার করবো।’
আরও পড়ুন:
এরই মধ্য বাংলাদেশ বিমানের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন বিমানের কান্ট্রি ম্যানেজার। যাত্রীদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে সর্বোচ্চ সেবা দেয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের।
বিমান বাংলাদেশ কাতার অফিসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন বলেন, ‘প্রবাসীরা যেহেতু বিগত রোজার ঈদে যেতে পারেননি, ওনারা বেশ আগ্রহ ভরে যাচ্ছেন দেশে স্বজনদের সাথে ঈদ করার জন্য। আমরাও আমাদের আপ্রাণ চেষ্টা করছি আমরা যাতে তাদেরকে সুন্দর একটা সেবা দিতে পারি।’
তবে চাপ বেশি থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ দামে টিকিট কিনতে হয়েছে যাত্রীদের। তবুও দীর্ঘদিন পর দেশের ফিরতে পেরে খুশি প্রবাসীরা।





