ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু পরীক্ষা | ছবি: এখন টিভি
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (সোমবার, ৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭১ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ৬২ শতাংশ ও নারী ৩৭ শতাংশ। 

এফএস