শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনার ক্যাম্পে অনুশীলন করেছেন মেসি
আর্জেন্টিনার ক্যাম্পে অনুশীলন করেছেন মেসি | ছবি: সংগৃহীত
0

শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এজেইজায় সতীর্থদের নিয়ে অনুশীলন সেশন পার করেছেন তিনি। আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে ফুটবল ইতিহাসের সেরা তারকাকে বিদায় দিতে শেষ সময়ের প্রস্তুতি চলছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)। জটিলতা পার করে বেনিন জাতীয় দলও হাজির হয়েছে আর্জেন্টিনায়।

মঞ্চ প্রস্তুত, উপলক্ষটাও সাজানো হয়েছে নিঁখুতভাবে। এক মহাকাব্যিক যাত্রার শেষের জন্য প্রস্তুত আয়োজনের মধ্যমণি লিওনেল মেসি।

বেনিনের বিপক্ষে ম্যাচটা শুধু মেসি বা আর্জেন্টিনা নয়, ফুটবল ইতিহাসেরই এক ঐতিহাসিক অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। ফিফা নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ আর্জেন্টিনাকে খেলতে হতো গ্যালারির ৫০ শতাংশ ফাঁকা রেখে। বলিভিয়া-বুরকিনা ফাসো ম্যাচ দিয়ে সেই ধাক্কা সামলেছে এএফএ। স্তাদিও মনুমেন্তাল প্রস্তুত ৮৫ হাজার দর্শক নিয়ে মেসিকে বিদায় দিতে।

আরও পড়ুন:

নিজের শেষ ম্যাচকে সামনে রেখে রোববার আর্জেন্টিনায় পা রাখলেও দলের সঙ্গে মেসি যোগ দিয়েছেন বাংলাদেশ সময় সোমবার ভোরে। শেষবার দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। সারা বিশ্বকে কিছুটা আবেগতাড়িত রাখলেও এলএমটেনকে দেখা গেছে ফুরফুরে মেজাজে।

শেষ ম্যাচকে নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সব পরিকল্পনাও শোনা যাচ্ছে। নিজের বিশ্বকাপজয়ী সব সতীর্থকে সঙ্গে পাচ্ছেন মেসি। সঙ্গে থাকবেন মেসির বিগত সব আর্জেন্টাইন অধিনায়ক-কোচও। ম্যাচের ১০ম মিনিটে মেসিকে সম্মান জানানোর উদ্যোগও নেয়া হয়েছে।

এদিকে লম্বা ফ্লাইট জটিলতা পার করে শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন পা রেখেছে আর্জেন্টিনার মাটিতে। যদিও প্রতিপক্ষের দেশে শুরুতেই হোটেল নিয়ে অভিযোগ করেছে তারা। অনুশীলনের টার্ফ নিয়ে অভিযোগ আছে তাদের। তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে, দ্রুতই বেনিনের জন্য নিশ্চিত করা হবে সব সুবিধা।

এসএইচ