স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ১ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৮৭৬ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩টি নমুনায়।





