২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে আরও ১১৩৪ শিশু ভর্তি হয়েছে। আজ (সোমবার, ১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৬ শিশু মারা গেছে।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জন।

ইএ