আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর. কে. বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালের মুখপাত্র জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ও হামে আক্রান্ত রোগীদের আলাদা আলাদা রাখা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে এখন ১৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে।
আরও পড়ুন:
গেলো ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ২০ জন এবং বাড়ি ফিরেছে ৪ জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসা।
কিছু রোগীকে হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটে হস্তান্তর করা হচ্ছে, তা দেখভাল করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।





