লাল গোলাপ: ভালোবাসার চিরন্তন প্রতীক (Red Rose: Symbol of love); প্রেমের কথা বলতে লাল গোলাপের কোনো বিকল্প নেই। এটি গভীর ভালোবাসা (Deep love) এবং হৃদয়ের অনুভূতির প্রতীক। কাউকে 'আই লাভ ইউ' বলতে চাইলে লাল গোলাপই সেরা পছন্দ।
আরও পড়ুন:
হলুদ গোলাপ: বন্ধুত্বের শক্তি (Yellow Rose: Symbol of friendship); হলুদ গোলাপ মানেই আনন্দ আর বন্ধুত্ব (Friendship)। কোনো বন্ধুর প্রতি ভালোবাসা বা কৃতজ্ঞতা প্রকাশ করতে এই রঙের গোলাপ উপহার দিন। এটি সম্পর্কের উজ্জ্বলতা প্রকাশ করে।
গোলাপি গোলাপ: মুগ্ধতা ও প্রশংসা (Pink Rose: Gratitude and admiration); কাউকে ধন্যবাদ জানাতে বা কারোর প্রতি মুগ্ধতা (Admiration) প্রকাশ করতে গোলাপি গোলাপ ব্যবহার করা হয়। এটি লাল গোলাপের মতো তীব্র নয়, বরং মার্জিত ভালোবাসার প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ: প্রথম দর্শনে প্রেম (Lavender Rose: Love at first sight); যদি আপনি কারোর প্রথম দর্শনেই প্রেমে পড়ে থাকেন, তবে তাকে ল্যাভেন্ডার বা বেগুনি রঙের গোলাপ দিতে পারেন। এটি জাদুকরী আকর্ষণ এবং মোহময় প্রেমের বার্তা দেয়।
কমলা গোলাপ: তীব্র আকাঙ্ক্ষা (Orange Rose: Passion and desire); লাল গোলাপের চেয়েও বেশি আবেগ এবং আকুতি বোঝাতে কমলা গোলাপ অদ্বিতীয়। এটি সম্পর্কের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে এবং তীব্র আকাঙ্ক্ষা (Passion) প্রকাশ করে।
আরও পড়ুন:
পিচ ও সাদা গোলাপ (Peach and White Rose): সাদা গোলাপ সারল্য ও পবিত্রতার প্রতীক। অন্যদিকে, আপনি যদি কাউকে পছন্দ করেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না, তবে তাকে পিচ রঙের গোলাপ দিন। এটি বিনয় এবং পছন্দের মানুষের প্রতি আপনার কৃতজ্ঞতা (Modesty and gratitude) প্রকাশ করে।
আরও পড়ুন:


 M Sakhawat Hossain-320x167.webp)


