Recent event

রাজধানীতে কমতে শুরু করেছে শীত; বাড়তে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

মাঘের শেষ দিকে এসে রাজধানীতে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৭৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

অন্যদিকে, সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এফএস