আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় সৎ সাংবাদিকরা সরকারের এ ধরনের সিদ্ধান্তকে সমর্থন করবে বলেও আশাবাদ ব্যক্তি করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে না আটকায়, তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। অপতথ্য ও বিকৃত তথ্যর মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই।’ এছাড়া নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
এসময় প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।





