দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া
বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া | ছবি: সংগৃহীত
0

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ (সোমবার, ৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তাপমাত্রা

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহী, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সিলেট, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

সিনপটিক অবস্থা

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)

আজকের সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৫ মিনিটে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।

এফএস