আবহাওয়া পূর্বাভাস
রাজধানীসহ আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, কমছে তাপমাত্রা

রাজধানীসহ আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, কমছে তাপমাত্রা

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশে তীব্র গরম আর কতদিন থাকবে? জানালেন আবহাওয়াবিদরা

দেশে তীব্র গরম আর কতদিন থাকবে? জানালেন আবহাওয়াবিদরা

দেশজুড়ে চলমান তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ (Bangladesh Weather Update)। সবার মনে এখন একটাই প্রশ্ন দেশে তীব্র গরম আর কতদিন থাকবে? (How long will the heatwave last in Bangladesh?)। এ নিয়ে বড় আপডেট দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)।

ঢাকাসহ কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ (সোমবার, ৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রাজধানীতে আজ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে

রাজধানীতে আজ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৩০ মার্চ) আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানায় অধিদপ্তরটি।

ঈদের ছুটিতে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে নগরী; কংক্রিটের মাঝে সবুজের উচ্ছ্বাস

ঈদের ছুটিতে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে নগরী; কংক্রিটের মাঝে সবুজের উচ্ছ্বাস

ঈদের ছুটিতে ফাঁকা ও শুনশান মহানগরী ঢাকা। অনেকটাই যেন হাফ ছেড়ে বেঁচেছে ব্যস্ততার এই শহর। আর এতেই প্রাণ ফিরে পেতে শুরু করেছে নগর-প্রকৃতি। ঈদের দিন আবহাওয়াতেও থাকতে পারে স্বস্তির ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুদিন রাজধানীসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের তথ্যানুযায়ী আজ এসব এলাকার আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ (বুধবার, ১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা

আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তরটি।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, আকাশ আংশিক মেঘলা

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, আকাশ আংশিক মেঘলা

রাজধানীতে তাপমাত্রা আজ স্থিতিশীল থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আর্দ্রতা বাড়ায় ঢাকায় কমেছে শীতের তীব্রতা

আর্দ্রতা বাড়ায় ঢাকায় কমেছে শীতের তীব্রতা

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতা গতকালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে শীতের তীব্রতা কিছুটা কম রয়েছে আজ। গতকাল (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। অন্যদিকে আজ সকালে আদ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। আজ (বুধবার, ২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কমতে পারে রাতের তাপমাত্রা; শুষ্ক থাকবে আবহাওয়াও

কমতে পারে রাতের তাপমাত্রা; শুষ্ক থাকবে আবহাওয়াও

সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রাও সামান্য কমবে। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সারাদেশে অপরিবর্তিত থাকবে দিনরাতের তাপমাত্রা

সারাদেশে অপরিবর্তিত থাকবে দিনরাতের তাপমাত্রা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।