
ভাদ্রের সকালে শীতের আমেজ; কুয়াশার চাদরে ঢাকলো পঞ্চগড়
ভোরের আলো ফোটার আগেই যেন শীতের মতো নেমেছিল কুয়াশা। চারপাশ ঝাপসা, কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট। ভাদ্র মাসে কুয়াশার এমন দৃশ্য দেখে অনেকেই বিস্মিত। হিমালয় কন্যা পঞ্চগড়ে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে দেখা দেয় মৌসুমের অস্বাভাবিক ঘন কুয়াশা।

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গেলবার, ২৫ আগস্ট) ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস
দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের ৬টি জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি বা তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department - BMD)। আজ (সোমবার, ২৪ আগস্ট) ভোর থেকে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে (Today Weather Update & Warning Bangladesh)।

দেশে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ (শনিবার, ১৫ আগস্ট) দেশের সমুদ্রবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির আভাস
দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস; যান চলাচল সাময়িক ব্যাহত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই দফায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়ও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ২৯ জুলাই) দেশের সমুদ্র বন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

দেশের অধিকাংশ এলাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যে আবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।