শিলাবৃষ্টি
ভারতের উত্তর প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০

ভারতের উত্তর প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০

ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ৯০ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) এ তথ্য জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর। তারা জানায়, বুধবারে আঘাত হানা এ ঝড়ে ঘরবাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দিনাজপুরের লিচু; হতাশ বাগান মালিকরা

ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দিনাজপুরের লিচু; হতাশ বাগান মালিকরা

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। দিনাজপুর সদর উপজেলার মাহব্বপুর গ্রামের একটি লিচু বাগানে দাঁড়িয়ে লিচু বাগান মালিক বাবলু মিয়া একের পর এক গাছের দিকে তাকাচ্ছিলেন। কয়েক সপ্তাহ আগেও যেসব ডালে লালচে-সবুজ গুচ্ছ দেখে তিনি লাভের স্বপ্ন দেখেছিলেন, এখন সেখানকার অনেক লিচুই ঝরে পড়ে আছে মাটিতে। কিছু লিচু গাছেই ফেটে গেছে, কিছু পচে কালচে হয়ে গেছে। এ অবস্থায় তার কণ্ঠে হতাশা সুর স্পষ্ট।

রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকার আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকে দিনের বেশির ভাগ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

নাটোরে শিলাবৃষ্টি: চলনবিলে বোরো ধান, আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

নাটোরে শিলাবৃষ্টি: চলনবিলে বোরো ধান, আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

বছরের প্রথম শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরের জেলা নাটোরের কৃষকরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বিকেলে হঠাৎ ব্যাপক শিলাবৃষ্টিতে এই ক্ষতির মুখে পড়েন তারা। শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের বোরো ধান এবং মৌসুমি ফল আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ (সোমবার, ৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহে চড়া বাজার; ভোগান্তিতে ক্রেতারা

ময়মনসিংহে চড়া বাজার; ভোগান্তিতে ক্রেতারা

সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে ময়মনসিংহের সবজি বাজারে। বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। কমেছে দুই একটির দাম। বাজারে সবজির আমদানি কিছুটা কম থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস, ঘরবাড়ি-ফসলের ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস, ঘরবাড়ি-ফসলের ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ে ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) রাত ১০টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও। ২০ থেকে ২৫ মিনিটের এ শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাঁচ দিনে দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

পাঁচ দিনে দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রার ওঠানামার আভাসও দিয়েছে সংস্থাটি।

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা; কোথাও শিলাবৃষ্টিও হতে পারে

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা; কোথাও শিলাবৃষ্টিও হতে পারে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ঈদে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

ঈদে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঈদের দিন যে ৫ বিভাগে কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টির শঙ্কা

ঈদের দিন যে ৫ বিভাগে কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টির শঙ্কা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের (Eid-ul-Fitr) দিন দেশে কালবৈশাখী ঝড় (Nor'wester) হানা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। আগামী ২০ বা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখগুলোতে দেশের বেশ কিছু অঞ্চলে আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে।