ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার বেলুন উড়িয়ে এবং ফলজ বৃক্ষ রোপন করে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ জানান, সড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে সড়ক হবে সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এ কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে গাছ লাগানো এবং তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে সড়কের পাশে গাছের যত্ন নেয়ার অঙ্গীকার করি। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।’
এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী আসাদুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।





