ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

জ্বালানি তেল জব্দ
জ্বালানি তেল জব্দ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল (বুধবার, ১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নতুন বাজারে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্বভাগ নতুন বাজারে সেলিম স্টোর নামে একটি মুদিমালের দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে অবৈধভাবে ২৬টি ড্রামে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে সংকট তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

ইএ