Recent event

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের | এখন টিভি
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও (বুধবার, ১৬ এপ্রিল) মাঠে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পাশাপাশি ক্যাম্পাসজুড়ে পোস্টারিং কর্মসূচি পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্য ব্যর্থ হয়েছেন।

এ কারণে তিনি উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এসএস