এসএসসির ফল যেভাবে জানা যাবে:
ওয়েবসাইটে ফল দেখতে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ছাড়াও eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd— এ দু’টি সরকারি ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীরা যেকোনো মোবাইলফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) রোল নম্বর পরীক্ষার সাল। যেমন:
সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC BOARD ROLL YEAR
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC MAD ROLL YEAR
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC TEC ROLL YEAR
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের কর মিলিয়ে ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে।





