
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল (সোমবার, ১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।

চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, আটক শিক্ষক
সিলেটে গভীর রাতে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষককে হাতেনাতে আটক করেছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধুও উত্তরপত্র মূল্যায়নে অংশ নিয়েছিলেন।

কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিনি, কেউ আহত হলে দুঃখপ্রকাশ করছি: শিক্ষামন্ত্রী
চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্প্রতি নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কাল থেকে শুরু এইচএসসি; সব শিক্ষাবোর্ডে এবার একই প্রশ্নপত্র
দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারই প্রথম দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালাগাল: সাবেক এমপি গফুর ভুঁইয়াকে বিএনপির শোকজ
কুমিল্লা জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালাগাল, হুমকি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শোকজ করেছে বিএনপি। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) উল্লেখিত কর্মকাণ্ডের কারণে গফুর ভূঁইয়াকে অভিযুক্ত করে শোকজ করে বিএনপি।

কুমিল্লায় কলেজগুলোর আসন শূন্যতার সম্ভাবনা, শিক্ষার্থীদের অগোচরেই হচ্ছে আবেদন
এসএসসির ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের কলেজগুলোতে খালি থাকবে অন্তত দেড় লাখ আসন। আর এতে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অনেক কলেজ। এদিকে ফলাফল বিপর্যয়ে আসন শূণ্যতা ঠেকাতে মরিয়া অনেক কলেজ কম্পিউটারের দোকান থেকে শিক্ষার্থীদের তথ্য বের করে নিজেরাই আবেদন সেরে ফেলছে। এতে কলেজে ভর্তি নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, প্রস্তুত আন্তঃশিক্ষা বোর্ড
কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নেবে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় পেলেও করোনা ও ডেঙ্গুর কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা তাদের। আর গত বছরের চেয়ে এ বছর প্রায় এক লাখ পরীক্ষার্থী কমার কারণ হিসেবে পড়াশোনায় অনীহা, আর্থিক অসচ্ছলতা এবং বাল্যবিয়েকেই কারণ হিসেবে মনে করছেন শিক্ষাবিদরা। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব এড়াতেও নেয়া হয়েছে সব ব্যবস্থা।

যশোর বোর্ডে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে
পরীক্ষা নিয়ন্ত্রকের আশ্বাস
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নের ভুলে ফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। তাদের অভিযোগ, নৈর্ব্যক্তিক প্রশ্নে কোনোটির উত্তর নেই, আবার কোনোটির একাধিক উত্তর। পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম কোনো পাবলিক পরীক্ষা। তবে এবার গতবারের চেয়ে প্রায় এক লাখ পরীক্ষার্থী কম।

এইচএসসি পরীক্ষা শুরু করতে দেরি হলে সময় সমন্বয়ের সিদ্ধান্ত
বৃষ্টি আর যানজটের ভোগান্তির মধ্যদিয়ে সারাদেশে শেষ হলো এইচএসসির প্রথমদিনের পরীক্ষা। যদিও রাজধানীতে বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। এমন পরিস্থিতিতে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে দেরি হলে সময় সমন্বয়ের সিদ্ধান্ত জানায় শিক্ষাবোর্ড।