নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: এক ক্লিকেই দেখবেন যেভাবে

নার্সিং ভর্তি পরীক্ষার ফল ২০২৬
নার্সিং ভর্তি পরীক্ষার ফল ২০২৬ | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল (Admission Test Result) প্রকাশ করেছে। ১ মার্চ (রবিবার) রাতে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং (BSc in Nursing), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা এখন তাদের ফল অনলাইনে দেখতে পারবেন।

নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬: একনজরে তথ্য

বিষয় (Subject) তথ্য ও লিংক (Information)
ভর্তি পরীক্ষার সেশন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ (Session 2025-26)
ফলাফল দেখার ওয়েবসাইট bnmc.teletalk.com.bd
নির্বাচিতদের তালিকা প্রকাশিত (Published)
বিস্তারিত নির্দেশিকা www.bnmc.gov.bd

আরও পড়ুন:

কিভাবে ফল দেখবেন? (How to check result)

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট bnmc.teletalk.com.bd এর মাধ্যমে তাদের রোল নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে যারা সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের তালিকাও (Selected candidates list) প্রকাশ করা হয়েছে।

অপেক্ষমাণ তালিকা ও পরবর্তী নির্দেশনা (Waiting List & Guidelines)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (Nursing institutes) কোড অনুযায়ী নির্বাচিতদের তালিকার বাইরে অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা (Waiting list) হিসেবে বিবেচনা করা হবে। ভর্তির তারিখ এবং বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট bnmc.gov.bd-এ প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

এসআর