
প্রাকৃতিক দুর্যোগেই এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডের ফল বিপর্যয়?
চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ও জিপিএ-৫ কমার পেছনে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়াকে দুষছেন পরীক্ষার্থীরা। বিশেষজ্ঞরাও বলছেন, বর্ষায় পরীক্ষা নেয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা প্রতি বছরই চরম ভোগান্তিতে পড়েন। এ বছরও উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েন হাজার হাজার পরীক্ষার্থী। ফলেও দেখা যায় মহানগরের তুলনায় খারাপ করেছে উপজেলার শিক্ষার্থীরাই। এমতাবস্থায় পরীক্ষা একটি উপযুক্ত সময়ে এগিয়ে আনার পরামর্শ শিক্ষাবিদদের। আর এ প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করতে এখন থেকেই প্রস্ততি নেয়ার তাগিদ তাদের।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু; মানতে হবে যে যে নিয়ম, ফি কত?
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) থেকে শুরু হয়েছে খাতা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের অনলাইন আবেদন প্রক্রিয়া (HSC board challenge online application start 2026)। প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পাশাপাশি প্রত্যাশিত ফল না পাওয়া পরীক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদনের সুযোগ পাবেন (HSC re-scrutiny apply last date November 7-HSC result re-scrutiny application started 2026)।

এইচএসসিতে ফল বিপর্যয়ের কারণ কী?
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও কাঠামো বিবেচনায় শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষা হলো এসএসসি, এরপর এইচএসসি। সেই এইচএসসিতে এবার হোঁচট খেয়েছেন দেশের প্রায় ৬ লাখ শিক্ষার্থী। এমন পরিস্থিতির পেছনে নতুন কাঠামোর প্রশ্ন ও প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন শিক্ষার্থীরা। আর শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের ক্লাস বিমুখতার কথা। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষ শিক্ষকের অভাবের পাশাপাশি ঘাটতি আছে শিক্ষা ব্যবস্থায়।

এইচএসসিতে ফল বিপর্যয়; ফেনীতে মিষ্টি বিক্রিতে ধস
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ভালো ফল করা শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি কেনার ধুম পড়ে মিষ্টির দোকানগুলোতে। তবে এবার ফেনীতে দেখা যায়নি সেই চেনা চিত্র। জেলার প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফল প্রকাশ ঘিরে নেই প্রত্যাশিত উৎসবের আমেজ। এর প্রভাব পড়েছে মিষ্টির বাজারেও। অন্যান্য বছরের তুলনায় বিক্রি কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই রাকিব পেলো জিপিএ-৫
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে টাঙ্গাইলের গোপালপুরে আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে রাকিবুল ইসলামের পরিবারে। মেধাবী এই শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। কিন্তু নিজের এই সাফল্যের খবর জানাতে কিংবা স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আর কোনো দিন বাড়ি ফেরা হবে না তার।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে? যা জানালেন বোর্ড চেয়ারম্যান
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাশের হার ৫২.১২ শতাংশ (HSC exam total pass rate 2026 Bangladesh)। এ বছর পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, বিভিন্ন বিষয়ে অকৃতকার্য বা ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী (Total failed students count in HSC exam 2026-HSC failed students form fill up and special exam date 2026)।

এইচএসসির ফল প্রকাশের পর সরকারকে সারজিসের ধন্যবাদ
এইচএসসির ফল প্রকাশের পর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সিনিয়র যুগ্ম-সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, ‘বিগত সময়ে রেজাল্ট ছিলো মাকাল ফলের মতো। ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এবার এইচএসসি পরীক্ষার প্রকৃত ফল প্রকাশ করায় সরকারকে আমরা ধন্যবাদ জানাই।’

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (শনিবার, ৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে (HSC exam result published 2026)। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না থাকলে বা খাতা পুনর্মূল্যায়ন করাতে চাইলে নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন (HSC result re-scrutiny board challenge rules-HSC board challenge rescrutiny online application 2026)।

এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬%
চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তি ও পাশের হার দুটোই কমেছে।

এইচএসসির ফল: পাশের হারে কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ফেনী
এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাশেরর হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এবার পাশের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।

HSC Result 2026: কোন বোর্ডে পাশের হার কত শতাংশ ও জিপিএ-৫ কতজন?
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে (HSC exam result published 2026)। প্রকাশিত ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫২.১২ শতাংশ এবং সর্বমোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন (HSC exam overall pass rate and GPA 5 statistics)。 এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার ৫১.৬২ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এ পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ; সেই তুলনায় এবার সামগ্রিক পাশের হার কমেছে(HSC board wise pass rate percentage 2026 Bangladesh)।

এইচএসসির ফল: অকৃতকার্য প্রায় ৬ লাখ শিক্ষার্থী, ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। এদিকে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।