Recent event

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায়

0

আর মাত্র ৭ দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ আগের চেয়ে বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।

আজ (সোমবার, ১০ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার (৮ জুন) রাত ১২টা থেকে রবিবার (৯ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা।

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশ দিয়ে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পার হয়। যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।

এবং সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, 'অন্য সময়ের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।'

এসএস