
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় দুই ঈদ, নতুন আইনে মুসলিমদের জন্য কী কী সুবিধা থাকছে?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক দৃষ্টান্ত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা (Eid ul Fitr and Eid ul Adha State Holiday)। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম (Governor Gavin Newsom) ঐতিহাসিক ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ বা ‘এবি ২০১৭’ (Assembly Bill 2017) বিলটিতে স্বাক্ষর করার মাধ্যমে এটিকে আইনে পরিণত করেছেন (California State Holidays Eid Bill AB 2017 Passed)।

ঈদের আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে সেলিম ভুঁইয়া
ঈদুল আজহার আনন্দের মাঝেও বিষাদের ছাঁয়া নেমে এসেছিলো দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে। চলতি জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তারা মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের।

ঈদের ছুটিতেও প্রধানমন্ত্রী সরকারি কার্যক্রম তদারকি করেছেন: অতিরিক্ত প্রেস সচিব
ঈদুল আজহার ছুটির সময়ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কার্যক্রম তদারকি করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে প্রশাসনিক সমন্বয় ও জবাবদিহি বেড়েছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনার ফলে এবারের ঈদে রাষ্ট্র পরিচালনায় নতুন স্তরের দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় ছিলো রাজধানীমুখি মানুষের।

বগুড়ার বিয়াম মডেলে সাবেক শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন লুব্ধক-১৮
আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসএসসি ব্যাচ-২০কে (ঐকার্থ-২০) ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ব্যাচ-১৮ (লুব্ধক-১৮)।

তুরস্কে বাস দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত
পশ্চিম তুরস্কে একটি বাসে মহাসড়কের ব্যারিয়ারে ধাক্কা লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুর্ঘটনায় ৯ মাস বয়সী একটি শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন।

ফরিদপুরে বেড়েছে সহিংসতা; তিন দিনে নারীসহ ৩ হত্যাকাণ্ড, আহত অর্ধশতাধিক
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে বেড়েছে সহিংসতা। তিন দিনে পারিবারিক সহিংসতা ও জমি সংক্রান্ত বিরোধে পৃথক তিনটি ঘটনায় দুই নারীসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া তুচ্ছ ঘটনায় অপর তিনটি স্থানে দেশিয় অস্ত্র নিয়ে সংঘটিত সংঘর্ষে অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে হাজারো পর্যটকের ঢল
সিলেটের কোম্পানীগঞ্জে পাহাড় সংলগ্ন স্বচ্ছ পানির নদীতে জলকেলির উৎসবে মেতেছেন নানা বয়সী মানুষ। প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকেই নাগরিক জীবনের ক্লান্তি ভুলতে হাজারও ভ্রমণপিপাসু ছুটে আসছেন সাদাপাথর পর্যটন কেন্দ্রে। প্রকৃতির সান্নিধ্যে একান্তে উপভোগ করছেন আনন্দঘন কিছু মুহূর্ত।

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। আজ (শুক্রবার, ২৯ মে) রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে গরুসহ অন্যান্য পশু কোরবানি দিতে দেখা যায়।

কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি; রাজধানীর সিংহভাগ এলাকায় নেই বাস্তবায়ন
ঈদুল আজহার দিন রাজধানীর ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। তবে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি রাজধানীর সিংহভাগ এলাকায়।

ভোলায় অবৈধ যাত্রীবাহী ট্রলার জব্দ, আটক ১
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে ভোলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে একটি স্টিল বডি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজনকে আটক করা হয়েছে।