পৃষ্ঠপোষকতার অভাবে গৌরব হারাচ্ছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল

বগুড়া বিসিক এলাকা
বগুড়া বিসিক এলাকা | ছবি: এখন টিভি
0

দিন দিন গৌরব হারাচ্ছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল। এক সময় এ শিল্পাঞ্চলে দেশের কৃষি যন্ত্রাংশের ৮০ ভাগ তৈরি হতো। এ শিল্পাঞ্চল থেকেই ভারত ও নেপালসহ বিভিন্ন দেশে রপ্তানি হতো নানা যন্ত্রাংশ। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় এখন অনেকটায় মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় এ শিল্পাঞ্চল। ব্যবসায়ীরা বলছেন, পৃষ্ঠপোষকতা, পুঁজি ও স্থান সংকুলান না হওয়ায় এগোতে পারছেন না তারা।

১৯৬৪ সালে বগুড়ার ফুলবাড়ী এলাকায় ৩৪ একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্প এলাকা। ১৫৪টি প্লটের মধ্যে সবগুলি প্লট বরাদ্দ শেষ হয়েছে অনেক আগেই। ২০১৪ সালে বিসিক শিল্প এলাকাকে শিল্প পার্কের প্রস্তাব দেয়া হলেও তৎকালীন সরকার তা বাতিল করে।

কারখানা ও যন্ত্রপাতি অনেক পুরাতন হওয়ায় বর্তমানে অন্যান্য শিল্প এলাকার মতো তাল মিলাতে পারছেন বগুড়া শিল্প পার্ক। নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা দরকার বলে জানালেন ব্যবসায়ীরা। অনেক আগের প্রযুক্তি যা বর্তমান সময়ের সঙ্গে মাননসই নয় বলে জানান ব্যবসায়ীরা। আর কৃষি যন্ত্রপাতির মান বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর নজর দেয়ার দাবি শ্রমিক-কর্মচারীদের।

আরও পড়ুন:

সরকারি এবং বিদেশি সংস্থার মাধ্যমে যদি প্রশিক্ষণ দেয়া যায় তাহলে আরও ভালো যন্ত্রাংশ বানানো সম্ভব বলে জানান শ্রমিক কর্মচারীরা।

বগুড়া বিসিক শিল্প এলাকার মান উন্নয়নে বিনিয়োগের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি বিসিকের এ কর্মকর্তার।

বগুড়া বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমি যদি আধুনিক প্রযুক্তি স্থাপন করি, তাহলে আলাদা করে বিদ্যুৎ-এর লাইন দরকার হবে। আর এর জন্য দরকার সবার সমন্নিত উদ্যোগ। তা যদি করা যায় তাহলে বাংলাদেশে শিল্প বিপ্লব করা সম্ভব।’

নতুন করে আধুনিক যন্ত্রাংশ প্রয়োজন আর এর জন্য দরকার সরকারি পৃষ্টপোষকতা।

জেআর