
বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক অসন্তোষ; ফেইস বোনাসের দাবিতে উত্তাল খনিপ্রাঙ্গণ
ঈদুল আজহার আগেই ফেইস বোনাস প্রদান না করলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেয়া হবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা।

কুষ্টিয়ার মোকামে চলছে চামড়া সংগ্রহের প্রস্তুতি, বকেয়া টাকা পাওয়া নিয়ে শঙ্কা
কুষ্টিয়ার মোকামে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি। এবারও ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। কাঁচা চামড়া সংগ্রহে সরকারি হস্তক্ষেপের দাবি চামড়া ব্যবসায়ী সমিতির।

অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর শনিবার থেকে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সাময়িক অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে।

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির চীনা কোম্পানি ‘ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ। কাঁচামালের তীব্র সংকট এবং ক্রেতাদের ক্রয়াদেশ (বায়ার অর্ডার) আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ব্যাংক সহায়তার অভাবে বন্ধ হচ্ছে শিল্প কারখানা: বিকেএমইএ সভাপতি
ব্যাংকের সহযোগিতার অভাবে বিগত সময়ে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আগামীতেও হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে বিকেএমইএ এবং ইনফ্রোচেইন ডিজিটাল টেকনোলজির যৌথ উদ্যোগে মেলা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী
শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।

দুই দশকেও গড়ে ওঠেনি নোয়াখালীতে শিল্পবান্ধব পরিবেশ, বন্ধের পথে বিসিক
প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালীর বিসিক শিল্পনগরীতে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি-ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বরাদ্দ হওয়া প্লট খালি পড়ে আছে। যে কয়টি প্রতিষ্ঠান সচল, সেগুলোও নানা সমস্যায় বন্ধের পথে। মোটা অংকের টাকা বিনিয়োগ করেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা।

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সভাপতি, মীর শাকরুল আলম সীমান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সহ-সভাপতি) এবং মোহাম্মদ মঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জ্বালানি সংকটে বন্ধের পথে ভোলার বিসিক শিল্প নগরী
জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ভোলার শিল্প খাতে। ডিজেলের অভাবে ব্যাহত বিসিক শিল্প নগরীর উৎপাদন কার্যক্রম। এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা ফিডিং কর্মসূচির রুটি উৎপাদনও বন্ধ হওয়ার উপক্রম।

৩২ দিন বন্ধের পর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু
গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুর থেকে কারখানাটি উৎপাদনে ফিরেছে। সন্ধ্যায় কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।