শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু

হিলি স্থলবন্দর
হিলি স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

ব্যবসা-সংক্রান্ত জটিলতায় পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বন্দর কর্তৃপক্ষ।

আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) হিলি বন্দর আমদানি ও রপ্তানি গ্রুপে পাঠানো ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডলের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সম্মতিক্রমে বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছে যে, গত ৩০ আগস্ট ব্যবসা-সংক্রান্ত জটিলতায় হিলি স্থলবন্দরে বন্ধ হওয়া আমদানি-রপ্তানি কার্যক্রম সমস্যা সমাধানের ফলে ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হবে।

এক্ষেত্রে বিকাশ মণ্ডল বাণিজ্যিক স্বার্থে এ সিদ্ধান্ত মেনে হিলি বন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এসএইচ