এছাড়া আরো ৬৬ হাজার টন ডিজেল নিয়ে আজ বিকেলে দুইটি জাহাজ ভিড়ার কথা রয়েছে। এর মধ্যে এফ পি এম সি ৩০ নামের জাহাজ মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসছে। একই সময়ে প্যাসিফিক ইন্ডিগো জাহাজটি ভারত থেকে ৩৩ হাজর টন ডিজেল নিয়ে বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা।
সব মিলিয়ে তিন জাহাজ মোট ১ লাখ ১ হাজার টন ডিজেল দেশে আসছে আজ। শিপিং কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ে তেল খালাসের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জাহাজ আসলে কয়েক ঘণ্টার মধ্যেই তেল খালাস শুরু হয়।
এর আগে গত শুক্রবার, ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি নিয়ে চারটি জাহাজ এসেছিলো। সেগুলোর খালাস কার্যক্রম চলছে। এর সাথে আজকে যোগ হচ্ছে তিনটি জাহাজ। বন্দর কর্তৃপক্ষের হিসাবে, আগামী তিনদিনে আরও দুটি জাহাজ ভিড়বে।





