কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি
চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করলেও তা প্রতিহত করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আজ (রোববার, ১১ অক্টোবর) সকালে পৌনে ৮টার দিকে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের উদয় কিষান ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ভারতীয় ওই চার নাগরিকের মধ্যে দু‘জন পুরুষ এবং দু’জন নারী। কুষ্টিয়া বিজেপি ৪৭ ব্যাটালিয়নের সদস্যদের তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি বাংলাদেশি সীমান্তে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিলো বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।

এসএইচ