
অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

পাবনায় মজুতকৃত বিপুল ডিজেল জব্দ, প্রশাসনের জরিমানা
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ মজুতকৃত ডিজেলসহ একজন আটক
হাতিয়ায় ধারাবাহিক অভিযানে অবৈধভাবে মজুতকৃত ডিজেলসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (শনিবার, ২৫ এপ্রিল) নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
এক হাজার ৬৯৮ কোটি টাকার ডিজেল-অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একইসঙ্গে জ্বালানি আমদানিতে গতি আনতে দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে। তবে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না।

বাস ভাড়া বাড়বে কত? জানা যাবে আজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ভাড়া ঠিক কত টাকা বাড়বে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (Ministry of Road Transport and Bridges) যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ
ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে গোল্ডেন হরিজন নামে একটি জাহাজ। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটি ভোররাত দুইটায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির লিটার কত?
বিশ্ববাজারের সঙ্গে মূল্যের সামঞ্জস্য বজায় রাখতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় (Price Adjustment) করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ (রোববার, ১৯ এপ্রিল) থেকে সারা দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম কার্যকর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি নিরাপত্তায় ১০ কোটি লিটার ডিজেল সংগ্রহ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, বৈশ্বিক সংকটের মধ্যে জ্বালানি নিরাপত্তা জোরদারে তার সরকার অতিরিক্ত ১০ কোটি লিটার ডিজেল সংগ্রহ করেছে। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিজেল সংকটে বিপাকে ধামরাইয়ের কৃষক, ব্যাহত সেচ
ডিজেল সংকটে বিপাকে পড়েছেন ধামরাইয়ের কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, আর বাড়ছে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। যদিও কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদারকি জোরদার করা হয়েছে।

ইঞ্জিন সংকটে তেলবাহী ওয়াগনের কার্যক্রমে স্থবিরতা; সমাধানের দাবির বিপরীতে কেবলই আশ্বাস!
যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল পরিবহনের সহজ ও সাশ্রয়ী মাধ্যম রেলপথ। তবে ইঞ্জিন সংকটে সারা দেশের মতো সিলেটেও তেলবাহী ওয়াগনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দেখা দিয়েছে স্থবিরতা। তেলবাহী ওয়াগনগুলোতে দ্রুত নতুন ইঞ্জিন সংযোজনের দাবির বিপরীতে রেল কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও সুষ্পষ্ট কোনো পদক্ষেপ নেই।

নগর উন্নয়নে দলীয় প্রভাব খাটানোর সুযোগ নেই—দাবি ডিএনসিসির
আন্ডারগ্রাউন্ডে থেকে দলীয় প্রভাবে কেউ নগর উন্নয়নে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। তিনি বলেন, ‘মশক নিধন ও উচ্ছেদ অভিযানে দলীয় প্রভাব খাটানোর সুযোগও থাকবে না।’ এদিকে, মশক নিধন যন্ত্রের জ্বালানির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) প্রশাসক।

ভারত থেকে দেশে পৌঁছেছে ৮ হাজার মেট্রিক টন ডিজেল
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ (শনিবার, ১১ এপ্রিল) ভোররাতে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছায়।